প্রিন্ট এর তারিখঃ Nov 6, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2026 ইং
৭ নভেম্বর রাজধানীর বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।
আগামীকাল শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মসজিদের দক্ষিণ বারান্দায় এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
শুক্রবার ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী। বিশেষ অতিথি থাকবেন প্রতিষ্ঠানটির সমন্বয় বিভাগের পরিচালক (প্রতিভূ) মো. আব্দুল হামিদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।
পবিত্র কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV